নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান

গ্রাহক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি (কিশোরগঞ্জ ও হোসেনপুর মেট্রো)। প্রতিষ্ঠানটির এক গ্রাহক, ময়মনসিংহের নান্দাইলের হাড়িয়াকান্দি গ্রামের মরহুমা রহিমা বেগমের আকস্মিক মৃত্যুর পর মাত্র ৫ কার্যদিবসের মধ্যে তাঁর নমিনি শাহিন ভূইয়ার হাতে ১,০৮,৮৫৯ টাকার মরণোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। একই সাথে মরহুমার এতিম সন্তানের জন্য আগামী ১০ বছর মেয়াদী প্রতি মাসে ২,০০০ টাকা করে শিক্ষা বৃত্তি চালু করা হয়।
​এ উপলক্ষে হাড়িয়াকান্দি নুহাশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান ভূইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ওসমান গনি ভূইয়া গেনু।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বেলাল আকন, মোঃ মোস্তুফা কামাল, সিনিয়র ইউনিট ম্যানেজার মোঃ ইব্রাহিম, মোঃ কবির আহমেদ, মোঃ আঃ ওয়াহাব এবং জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সুমন মিয়া উপস্থিত ছিলেন।
দ্রুততম সময়ে দাবি নিস্পত্তির মাধ্যমে বীমা শিল্পের ওপর মানুষের আস্থা বৃদ্ধি পাওয়ায় বক্তারা আয়োজকদের ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ

কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ৫

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা পুলিশের অভিযানে দস্যুতা চক্রের ১০ সদস্য আটক লুণ্ঠিত ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

ঝিনাইদহে ইজিবাইক চালককে অপহরণ করে হাত-পা ও মুখ বেঁধে ইজিবাইক