জয়পুরহাটে ছুরিকাঘাতে আহত ইজিবাইক শ্রমিক নেতা হাসানের মৃত্যু, দ্রুত বিচারের দাবি

জয়পুরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত ইজিবাইক শ্রমিক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জানা গেছে, গত ২৩ জুলাই ২০২৬ দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

আজ ২৬ জুলাই ২০২৬, আনুমানিক দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবরে স্বজন, সহকর্মী ও ইজিবাইক শ্রমিকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এদিকে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা ও শ্রমিক নেতারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে