তজুমদ্দিন উপজেলায় চর মোজাম্মেলে আইনশৃঙ্খলা জোরদারে পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার দুর্গম চর মোজাম্মেল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আজ রোজ সোমবার (২৭ জুলাই) সম্ভাব্য স্থান পরিদর্শন করেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান এবং তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টু ও সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।
পরিদর্শনকালে তারা সম্ভাব্য ক্যাম্প স্থাপনের উপযোগী স্থান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গম এ চরাঞ্চলে স্থায়ী পুলিশি উপস্থিতি নিশ্চিত হলে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।
স্থানীয়দের মতে, চর মোজাম্মেল দীর্ঘদিন ধরে ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে নানা ধরনের আইনশৃঙ্খলা-সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি। অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপিত হলে অপরাধ দমনের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে পুলিশি সেবা দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে