জয়পুরহাটে শহর রক্ষা বাঁধ ও পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি দখলের অভিযোগ

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত প্রায় ৩৫ শতাংশ জমি এবং শহর রক্ষা বাঁধের একটি অংশ দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ছয় ব্যক্তি—হারানো, ওয়ারেস, হারুন, রাব্বি ও মজনুসহ কয়েকজন দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে সেখানে বাড়ি নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তাদের দাবি, সরকারি জমি ও বাঁধ দখলের কারণে ভবিষ্যতে বাঁধের নিরাপত্তা এবং জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।

অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সোনামুখী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রুজি আক্তারের সঙ্গে কথা বলা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের প্রয়োজন রয়েছে বলে মত দেন।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তবে এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে