খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম ২৬/০১/২০২৬ ইং খ্রি. দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে খালিশপুর থানাধীন পুরাতন যশোর রোডস্থ ফেয়ার ক্লিনিক মোড় জামলূল ফোরকান মাদ্রাসার মূল গেইটের বিপরীত পাশের পাকা রাস্তার উপর হতে মোঃ মনিরুজ্জামান টিটু (৪২), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-জাহানারা বেগম, সাং-বাগমারা, ডিগ্রী কলেজের পাশে থানা- রূপসা, জেলা-খুলনা’কে দেহ এবং সঙ্গে থাকা মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ১৯৫ (এক শত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মটরসাইকেল এবং ০২ টি মোবাইল সহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। উক্ত আসামী মোঃ মনিরুজ্জামান টিটু (৪২) এর নামে ইতোপূর্বে ০৬ টি মাদক মামলা রয়েছে । তাঁর বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।




