ড‍্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ১৩ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত

 ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে আজ (২৮ জানুয়ারি)। সকালে সাভারের বিরুলিয়া এলাকায় নিজস্ব ক‍্যাম্পাসের মিলনায়তনে সমাবর্তনের উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন হয়। সমাবর্তনে চার সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় পাঁচ শিক্ষার্থীকে  চ্যান্সেলর গোল্ড মেডেল , চার শিক্ষার্থীকে চেয়ারম্যান গোল্ড মেডেল এবং তিন জনকে দেয়া হয় চ্যান্সেলর মেডেল প্রদান করা হয় । এ সমাবর্তনে গ্র্যাজুয়েটদের ৩,৩৯১ জন স্নাতক এবং ৬২৯ জন স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সনদ প্রদান করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং ব্র্যাক-এর চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডঃ মোঃ সবুর খানসহ আরো অনেকে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন