নেত্রকোনার মদনে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার কেশজানি বিদ্যা নিবেতন, নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমি ও বাঁশুরি মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় মদন থানার ওসি হাসনাত জামান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জোসনা আক্তার, কাইটাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, মাধ্যমিক শিক্ষক ওকর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আলী আহমেদ, উপজেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম শওরত ওরফে আকাব্বর, নোয়াগাও দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আব্দুস সামাদ মিল্টন, আজিজুল ইসলাম (সাজেন্ট অব), উপজেলা কাইটাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মেম্বার, যুবদল নেতা মানিক মিয়া প্রমূখ।




