জাতীয় ছাত্রশক্তি মহেশখালী উপজেলা শাখার সদ্য ঘোষিত কমিটির অনুমোদন। নতুন কমিটি তে আহ্বায়ক শোয়াইব উদ্দিন সলোমান সদস্য সচিব রাজফেন উদ্দিন কণিক মূখ্য সংগঠন শাইখুল হাদিস মূখ্যপাত্র উম্মে আইমান হাফসা কে আগামী ১ বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়েছে৷
নবগঠিত কমিটি আহ্বায়ক শোয়াইব উদ্দিন জানান, আমাদেট ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেজন্য সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও কক্সবাজার জেলা কমিটি সকলের প্রতি তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো জানান ,জাতীয় ছাত্রশক্তি হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আদর্শিক সহযোগী সংগঠন। ন্যায়, ইনসাফ ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীলভাবে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন নতুন কমিটি সকল সদস্য ।
সদস্য সচিব রাজসেন উদ্দীন কণিক জানান, মহেশখালী থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনা ‘৭১’ এবং গণআন্দোলনের প্রেরণা ‘২৪’ বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মূখ্যপাত্র উম্মে আইমান হাফসা জানান, “জাতীয় ছাত্রশক্তির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ন্যায়, ইনসাফ ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ছাত্রসমাজকে সংগঠিত করে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকব ইনশাআল্লাহ।”




