বগুড়া কাহালু উপজেলা মালঞ্চা ইউনিয়ন এর সাতরুখা যুব সমাজের উদ্যোগে মরহুম রুবেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় যে দুইটি দল অংশগ্ৰহন করেন (এম এম ফুটবল ক্লাব বনাম তরুন সংঘ ফুটবল ক্লাব) সভাপতিত্ব করেন মোঃ আতিকুর রহমান প্রভাষক ইতিহাস বিভাগ। সার্বিক ব্যবস্থাপনায় মোঃ জাহাঙ্গীর আলম জুয়েল, প্রধান অতিথি মোঃ আবু হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। এবং প্রধান মেহমান মোঃ কুতুব শাহাবউদ্দিন বাবু সভাপতি কাহালু প্রেস ক্লাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জনাব আলহাজ্ব মোঃ মোহাম্মদ আলী মন্ডল মাস্টার, আলহাজ্ব মোঃ মান্নান মেম্বার আলহাজ্ব মোঃ ফজলুর রহমান সাবেক মেম্বার। মোঃ আনছার আলী মোঃ রোস্তম আলী, মোঃ মোরশেদুল ইসলাম রবি সাংবাদিক এবং মোঃ আবু সাঈদ, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আজকের খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন এম এম ফুটবল ক্লাব ২-১ গোলে পরাজিত করেন তরুণ সংঘ ফুটবল ক্লাব কে উভয়ের প্রতি রইলো অভিনন্দন। টুর্নামেন্ট সেরা কোচ হিসাবে নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম জুয়েল। টুর্নামেন্ট সেরা প্লেয়ার হয়েছেন মোঃ জাহিদুর রহমান জাদু। টুর্নামেন্ট সেরা গোলকিপার হয়েছেন মোঃ সোহাগ হোসেন।
ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন মোঃ সিহাব।।




