মাগুরা জেলায় স্মার্ট উদ্যোক্তাদের মিটআপ ও ডেভেলপমেন্ট কমিটি গঠন

মাগুরা জেলায় স্মার্ট উদ্যোক্তাদের নিয়ে মিটআপ ও জেলা ডেভেলপমেন্ট কমিটি গঠন করা হয়েছে। স্মার্ট উদ্যোক্তা ফোরামের মাগুরা জেলা শাখার উদ্যোগে শহরের স্থানীয় রেস্টুরেন্ট টিফিন বক্স-এ এই মিটআপ ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট উদ্যোক্তা ফোরামের ডিরেক্টর মৌমিতা কুন্ডু। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ফারজানা সুলতানা রুনা, সদস্য সচিব শাকিলা রায়হান এবং প্রিমিয়াম সদস্য কল্পনা, হিরা, নাজনীন, সনিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তা লিমা, ফারজানা স্বর্ন, জাকির হোসেন, নাফিজা, শান্তা ইসলাম, নুরী, এমডি লিওন ইসলাম, এস.কে. মনি, তিশা নন্দী, পারুল পারভীন, সাব্বির আহমেদ অয়নসহ আরও অনেক উদ্যোক্তা।
আলোচনা সভায় মাগুরা জেলার উদ্যোক্তাদের সার্বিক কল্যাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—
একটিভিটি ডেভেলপমেন্ট, ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা, জেলা কমিটিকে আরও শক্তিশালী করতে নতুন উদ্যোক্তাদের ইনভাইট করা, একুশে ফেব্রুয়ারি উদযাপন পরিকল্পনা, মাহে রমজান উপলক্ষে করণীয় নির্ধারণ, প্রতি মাসে অন্তত একবার অনলাইন ও অফলাইন মিটআপ আয়োজন, দুর্বল উদ্যোক্তাদের সহায়তা প্রদান, বিজনেস প্ল্যান তৈরি এবং ঈদ পুনর্মিলনী আয়োজন।
সম্মিলিত আলোচনার মাধ্যমে মাগুরা জেলা ডেভেলপমেন্ট কমিটিতে নতুন সদস্য যুক্ত করা হয়। তারা হলেন—
জোতি বিশ্বাস (প্রশিক্ষক), লিমা, ফারজানা স্বর্ন, জারা খান, নাফিজা হাসান, আফরোজা শাওন, এমডি লিওন ইসলাম, এমডি জাকির হোসেন, এমএসটি জান্নাতুল ফেরদৌস, ফারহানা খানম ববি, নাহিদাজ্জামান নুরী, নাহিদা সুলতানা, পারুল পারভীন, আর.জে. রুমী, রিত্তিকা কর্মকার, সাব্বির আহমেদ অয়ন, এস.কে. মনি, তনু নন্দী, তিশা নন্দী, উর্মি বিশ্বাস, শান্তা ইসলাম ও জান্নাত আরা মুন্নী।
আয়োজকরা জানান, ভবিষ্যতে স্মার্ট উদ্যোক্তা ফোরামের মাধ্যমে মাগুরা জেলার উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন