মাগুরায় সরকারি কর্মচারীদের ৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবিতে তিন দিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

সরকারি কর্মচারীদের বৈষম্যহীন ৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মাগুরায় তিন দিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মাগুরার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হচ্ছে।
কর্মসূচিতে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ও আইটি অ্যান্ড বিএম কলেজের কর্মচারীরা অংশ নেন।
বক্তারা বলেন, পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে গড়িমসি বন্ধ করে দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় বক্তব্য রাখেন প্রকৌশলী স্বপন কুমার, বিভাগীয় প্রধান , ফুড ডিপার্টমেন্ট, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট; মোঃ আওলাদ হোসেন, কেয়ারটেকার;মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউ। মোঃ হাবিবুর রহমান , জুনিয়র ইন্সট্রাক্টর, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট এবং মাদুলি টুম্পা, প্রভাষক (গণিত), মাগুরা আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ অন্যান্যরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন