আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম চালিয়েছে শায়েস্তাগঞ্জ উপজেলা জাসাস ও বিএনপির নেতাকর্মীরা।
শনিবার ০১/০২/২০২৬
শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডোরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। গণসংযোগে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক জনাব মোঃ মোজাম্মেল চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজান উদ্দীন মোহন, ১১নং ব্রাহ্মণডোরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মোঃ ইলিয়াছ চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রচারণাকালে নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের অধিকার আদায়ে বিএনপির অবস্থান তুলে ধরেন।
নেতারা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই।” তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।
এ সময় এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন।




