নির্বাচন ও গণভোটের নিরাপত্তা তদারকিতে শরীয়তপুরে সেনাপ্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা তদারকির অংশ হিসেবে শরীয়তপুর জেলা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি শরীয়তপুরে পৌঁছান। সফরকালে সেনাপ্রধান শরীয়তপুর জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি শরীয়তপুর, ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলার প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা, মাঠপর্যায়ের প্রস্তুতি এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন সেনাপ্রধান।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় জেনারেল অফিসার কমান্ডিং (আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স, জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া কমান্ডারসহ সেনাসদর, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ