মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরের বোনকালিতে ভূত আতঙ্কে ৯ নারী শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

দিনাজপুর সদর উপজেলার বোনকালি এলাকায় একটি চায়না কোম্পানিতে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ৯ জন নারী শ্রমিক। বুধবার (আজ) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকাল থেকে নারী শ্রমিকরা কোম্পানির ভেতরে কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ একে একে কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়লে সেখানে চিৎকার ও চেঁচামেচি শুরু হয়। এ সময় ‘ভূত আতঙ্ক’ ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং ৯ জন নারী শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলেন।
খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের ধারণা, কোম্পানির ভেতরে অতিরিক্ত গ্যাস বা বাতাসের সমস্যা থেকে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো কারণ জানা যায়নি।
এ ঘটনার পর কোম্পানির গেটের সামনে নারী শ্রমিক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জৈন্তাপুর-তামাবিল মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা, টায়ার বিস্ফোরণে মুখোমুখি সংঘর্ষে চালকের হাত বিচ্ছিন্ন

সিলেটের জৈন্তাপুর-তামাবিল মহাসড়ক যেন হঠাৎই রূপ নেয় এক বিভীষিকাময় দৃশ্যে।