শরীয়তপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান: আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক ৩

শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর সদর, ডামুড্যা এবং জাজিরা উপজেলায় পৃথক তিনটি অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযান: শরীয়তপুর সদর আর্মি ক্যাম্পের মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে জেলা শহরের অংগারিয়া এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে সন্ত্রাসী মন্টু তালুকদারের স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। মন্টু তালুকদার ০৭টি মামলার অভিযুক্ত আসামি।
দ্বিতীয় অভিযান: ডামুড্যা আর্মি ক্যাম্পের মেজর অনন্য এর নেতৃত্বে ডামুড্যা থানার ধানকাটি ইউনিয়নের নড়ন মাতবর কান্দি গ্রামে অভিযান চালিয়ে রাব্বি মোড়ল নামক একজনকে আটক করা হয়।
তৃতীয় অভিযান: জাজিরা থানা এলাকায় মেজর আবরার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর এই অভিযানে উদ্ধারকৃত সামগ্রীর তালিকায় রয়েছে:
১টি টমাহক শর্টগান ও ১টি একনলা বন্দুক।
২টি .২২ বোর সেমি অটোমেটিক রাইফেল।
৬টি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড শটগান এম্যুনিশন।
৫৭ রাউন্ড রাইফেল এম্যুনিশন ও ১২ রাউন্ড ৯ মিমি পিস্তল এম্যুনিশন।
৭টি কার্তুজ এবং ১টি ইলেকট্রিক শক মেশিন।
৩টি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতি ও ২টি ছুরি।
৩ বোতল বিদেশি মদ এবং মাদক গ্রহণের বিভিন্ন সরঞ্জামাদি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ জুলাই ২০২৪ থেকে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শরীয়তপুর জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া