সন্তানদের বিদেশ পাঠাতে আর জমি বিক্রি করতে হবে না”—এম বি বাকের

মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাগুরা–২ আসনে শনিবার বিকেলে এক বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এ মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এম বি বাকের বলেন, “আপনাদের সন্তানদের বিদেশ পাঠাতে আর জমি বিক্রি করতে হবে না। আমরা দায়িত্ব নিয়ে বিনা সুদে বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করবো।”
তিনি আরও বলেন, দেশের যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং তাদের ভবিষ্যৎ নিরাপদ করাই তাদের রাজনীতির মূল লক্ষ্য।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ মশিউর রহমানসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি আড়পাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাগরিবের নামাজের আগে শেষ হয়। এর আগে মাগুরা মহম্মদপুর বাজারেও পৃথক একটি বড় মিছিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া