মাদারীপুর বিএনপির জনসভায় হেলেন জেরীন খান বলেন,জামায়াতে ইসলামী একটি নষ্ট দল

জামায়াতে ইসলামী একটি নষ্ট দল, এই দলটি বাংলাদেশকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।
তিনি বলেন, গাড়ি নষ্ট হলে মেরামত করা যায় কিন্তু নষ্ট মানুষকে কখনো মেরামত করা যায় না। ঠিক একইভাবে নষ্ট দলকে কখনো ভালো করা যায় না।
শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকালে মাদারীপুর জেলার রাজৈর শাহ সূফী জোনাব আলী  পৌর কেন্দ্রীয়   ঈদগাহ ময়দানে  আয়োজিত মাদারীপুর-২ সংসদীয় আসনের বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
হেলেন জেরিন খান আরো বলেন, এদেশে অর্ধেক নারী, অর্ধেক পুরুষ। এই নারী-পুরুষদের সমান ভাবে এগিয়ে নিয়ে যেতে না পারলে এ দেশকে কখনো উন্নত করা যাবে না। সেজন্য নারীদের স্বাবলম্বী করতে ও প্রতিটি পরিবারকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর একটি দল নারীদেরকে অন্ধকার যুগে “আই এম এ জাহিলিয়াত” এর যুগে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ফন্দি ফিকির করছেন, কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তাই জাহিলিয়াতে যুগে ফিরে যেতে না চাইলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
এই সভায় কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহান্দার আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসাইন মিঠু, রাজৈর উপজেলা বিএনপির  সভাপতি ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবুসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
এসময় উপস্থিত সকল নেতাকর্মীদের ১২ ফেব্রুয়ারি বিএনপি মনোনীত মাদারীপুর-২ আসনের প্রার্থী জাহান্দার আলী মিয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান বক্তরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন