আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোলায় এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি।
সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব ডা. মো: শামীম রহমান। সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
মতবিনিময় সভায় নির্বাচনের সার্বিক নিরাপত্তা কৌশল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যকার পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। একটি স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সভার একপর্যায়ে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে প্রধান অতিথি মাননীয় নৌবাহিনী প্রধান মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




