সাংবাদিক আমজাদ হোসেন আর নেই

সাংবাদিক আমজাদ হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
আমজাদ হোসেন জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, মান্দা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তার অকাল মৃত্যুতে নওগাঁর সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে তিনি দীর্ঘদিন সংবাদপেশায় কাজ করে গেছেন।
সাংবাদিক আমজাদ হোসেনের মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন