জয়পুরহাটের ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ২ আসনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মোট চারজন প্রার্থী জামানত হারিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। দুই আসনে মোট আটজন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল-মামুন মিয়া তার দপ্তরের হলরুমে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ৩ লাখ ৪১ হাজার ৫৫৬। এখানে তিনজন প্রার্থী নির্ধারিত ভোটসংখ্যা অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন-বাসদ (মার্কসবাদী) প্রার্থী তৌফিকা দেওয়ান (কাঁচি প্রতীক)। তিনি পেয়েছেন ৬১৭ ভোট। বাসদ প্রার্থী অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ (মই প্রতীক)। তিনি পেয়েছেন ৫৭৮ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ওরফে শিখা (ঘোড়া প্রতীক)। তিনি পেয়েছেন ১৩ হাজার ২৮৬ ভোট




