ভোলায় চরফ্যাশনে রসুলপুর ইউনিয়নে রাতের আঁধারে মাদক বিরোধ নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

ভোলা জেলার ঐতিহ্যবাহী চরফ্যাশন থানার রসুলপুর ইউনিয়নে  রাতের  আঁধারে নিজ বাড়ির সামনে মো. ভুট্টো (৫০) নামের এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।মাদক বিরোধ নিয়ে হত্যার সন্দেহ!
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে চরফ্যাশন  উপজেলার  রসুলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কলের হাট রাস্তার মাথা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. ভুট্টো ওই এলাকার বাসিন্দা ও মো. আক্তারুজ্জামানের ছেলে।
 এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ভুট্টো তার বাড়ির সামনের রাস্তায় একা অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন।
পরে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে  এর ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পুলিশের প্রাথমিক ধারণা, মাদক কারবার সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের নামে মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলেও পুলিশ এলাকা  সূত্রে জানা গেছে।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।  এ ব্যাপারে আইনশৃঙ্খলা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাহিনী এলাকার নজরদারি রাখছে

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন