বগুড়ায় ইয়াবা ট্যাবলেট সহ ২জন গ্রেফতার

বগুড়ার সদর উপজেলা নওদাপাড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুরগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর রংপুরগামী তাজ পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজিস্ট্রিশন নং ঢাকা মেট্রো-ব-১৪-৬৫৫৫ বাসের G-1 ও G-2 সিটে বসা (টিকিট বিহীন) দুই যাত্রীর দেহ তল্লাশী করে, অবৈধ নিষিদ্ধ ঘোষিত তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) শেষ রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ৩০০০ হাজার পিস ও মোবাইল ফোন ২টি উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, পবিত্র রমজানের সেহরির সময়ের গ্যাপকে কাজে লাগিয়ে এই মাদকের চালান পাচার করতো।
গ্রেফতারকৃত আসামীরা হলো, ঠাকুরগাঁও জেলার মোঃ মানারুল ইসলাম ওরফে মান্না (২৮), পিতা মোঃ ফরিজ উদ্দিন, মাতা মোছাঃ জরিনা খাতুন, সাং বোনগাঁও কালিতলা,
ওয়ার্ড নং ০৯,ইউপি মোন্নাটলি,থানা-হরিপুর।
মোঃ আনোয়ার হোসেন (৩০), পিতা মৃত: নুর ইসলাম, মাতা মোছাঃ হালেমা খাতুন,
 সাং মেদনী সাগর ফজুপাড়া, ওয়ার্ড নং ০৬,
 ইউপি বোনগাঁও, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও।
মাদক ব্যবসায়ী আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় উপ-পরিদর্শক মোঃ শাহ আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ