খুলনা ফুলতলার উপজেলা জামিরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনোত্তর কর্মী সমাবেশ অনুষ্ঠিত । বৃহস্পতিবার দুপুরে জামিরা ইউনিয়ন দলীয় কার্যালয়ে ইউনিয়ন আমীর মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খাঁন। ইউনিয়ন সেক্রেটারী মাষ্টার মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা ফ ম আঃ রহমান, অধ্যাপক নজরুল ইসলাম, মোতাহার হোসেন, মাওলানা রুহুল আমিন, সরদার আফিল উদ্দিন, সরদার আঃ হালিম প্রমুখ।




