কালিগঞ্জে অবৈধ ক্লিনিকে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হাসান খান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কালিগঞ্জ সার্জিক্যাল ক্লিনিককে ১৫ হাজার টাকা এবং ঝর্ণা ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠান দুটির লাইসেন্সের মেয়াদ ২০১৯ সালে শেষ হয়ে গেলেও তা নবায়ন করা হয়নি। এছাড়া অভিযানের সময় কোনো ডিউটি ডাক্তার উপস্থিত ছিলেন না। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১০ বেডের অনুমোদনের বিপরীতে একটি ক্লিনিকে তিনজন চিকিৎসক ও ছয়জন প্রশিক্ষিত নার্স থাকার কথা থাকলেও অভিযানের সময় কাউকেই উপস্থিত পাওয়া যায়নি। এছাড়া সি ক্যাটাগরির ল্যাব থাকার কথা থাকলেও সেখানে বি ক্যাটাগরির যন্ত্রপাতি পাওয়া যায়। অপারেশন থিয়েটারের (ওটি) পরিবেশও ছিল অত্যন্ত নাজুক। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলাজুড়ে বছরের পর বছর ধরে চিকিৎসা সেবার নামে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের রমরমা ব্যবসা চলছে। অনেক প্রতিষ্ঠানে নিয়মিত চিকিৎসক বা প্রশিক্ষিত নার্স নেই। আয়া ও ওয়ার্ডবয়দের দিয়েই রোগীর সেবা দেওয়ার অভিযোগ রয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, কালিগঞ্জ উপজেলায় বর্তমানে ১৬টি ক্লিনিক ও ১৭টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তবে এর অধিকাংশ প্রতিষ্ঠানেই নীতিমালা অনুযায়ী চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল নেই বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, কিছু ক্লিনিকে চিকিৎসক ছাড়াই অপারেশন করা হয়। পাশাপাশি দালাল ও গ্রাম্য ডাক্তারদের মাধ্যমে কমিশনের ভিত্তিতে রোগী সংগ্রহ করা হয় এবং অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী বলেন, কালিগঞ্জ হাসপাতালকে দালালমুক্ত করতে প্রশাসন কাজ করছে। চিকিৎসক ছাড়া অপারেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আমাদের নজরে রয়েছে। জনগণের সহযোগিতা পেলে এসব অনিয়ম বন্ধ করা সম্ভব হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে হাসপাতাল এলাকায় ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দুপুর ১টার আগে প্রবেশ করতে পারবেন না। স্থানীয়দের অভিযোগ, কয়েকজন ক্লিনিক মালিক নামসর্বস্ব কিছু পত্রিকার পরিচয়পত্র ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে বছরের পর বছর প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে উপজেলার সব অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এদিকে সচেতন মহল অবৈধ ও মানহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Read More »

কালিগঞ্জ উপজেলা পরিষদ-এ মাসিক আইন-শৃঙ্খলা সভা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, সংসদ সদস্য, সাতক্ষীরা-৩ আসন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত কালিগঞ্জ গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার, গ্যাসের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তিনি আরও বলেন, মাদক ও চোরাচালান দমন, অনিয়ন্ত্রিত ডাম্পার ও মাটি বহনকারী ট্রলি চলাচল বন্ধ, রাস্তার পাশে ঝুঁকিপূর্ণ ও শুকনো গাছ অপসারণ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং হাসপাতাল ও সড়ক-সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নিজেরা দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেবো না। নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।” তিনি সকলকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ অন্যান্য জনপ্রতিনিধি। সভায় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, জাতীয় সংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ উপস্থিত ছিলেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

Read More »

কালিগঞ্জে ভোটের অঙ্কে বিএনপির সংকট

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাম্প্রতিক নির্বাচনী ফল শুধু একটি হার নয়-এটি একটি কঠোর সতর্কবার্তা। কালিগঞ্জের ভোটের অঙ্ক নির্মমভাবে বলে দিচ্ছে, প্রতিপক্ষের চেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল নিজেদের ভেতরের বিভাজন। দলীয় প্রার্থী কাজী আলাউদ্দীনের প্রাপ্ত ৩৩,৬৮৭ ভোটের বিপরীতে বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল আলমের ৬৫,৩৭২ ভোট প্রমাণ করে-তৃণমূলের আস্থা ও কেন্দ্রীয় সিদ্ধান্তের মধ্যে ফাঁক কতটা গভীর। ঐক্যের পরিবর্তে বহিষ্কার, সমন্বয়ের বদলে সংঘাত-এই বাস্তবতা কালিগঞ্জে বিএনপিকে শুধু পরাজিতই করেনি, বরং সাংগঠনিক অস্তিত্বের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, প্রার্থী ঘোষণার আগেই ওয়ার্ড কমিটি গঠন ও সদস্য ফরম বিতরণ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, পছন্দের কর্মীদের বেশি ফরম দেওয়া, তড়িঘড়ি সদস্য সংগ্রহ এবং অনিয়মের কারণে ধলবাড়িয়া ইউনিয়নে প্রকাশ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। একই চিত্র উপজেলার অন্যান্য ইউনিয়নেও দেখা যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে উপজেলা বিএনপি কার্যত দুই মেরুতে বিভক্ত হয়ে পড়ে। একাংশ কাজী আলাউদ্দীনের পক্ষে এবং আরেকাংশ ডা. শহিদুল আলমের পক্ষে আলাদা কমিটি গঠন করে। কেন্দ্র যখন কাজী আলাউদ্দীনকে ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন দেয়, তখন এই বিভাজন চরম রূপ নেয়। যার ফলে দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকা ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় তাঁর সমর্থকরা টানা ১৭ দিন আন্দোলন ও বিক্ষোভ করেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তা আমলে নেয়নি। ফলে যে দল ঐক্যবদ্ধভাবে প্রতিপক্ষের মোকাবিলা করার কথা ছিল, তারা নিজেরাই মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়। ফলে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় কালিগঞ্জে বিএনপির বিভিন্ন পর্যায় থেকে ৫০ জনেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এই বহিষ্কারাদেশ কতটা স্বচ্ছ বা যৌক্তিক ছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল বলেন, দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় থেকেও তারা বহিষ্কারাদেশ পেয়েছেন, অথচ বহিস্কার সম্পর্কে প্রার্থী নিজেও অবগত ছিলেন না। সাংগঠনিক শৃঙ্খলার নামে এই হঠকারী সিদ্ধান্ত দলের মাঠ পর্যায়ের কর্মীদের মনোবল ভেঙে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী নির্বাচনের আগে দক্ষিণশ্রীপুর, মৌতলা, বিষ্ণুপুর, ধলবাড়িয়া, রতনপুর, মথুরেশপুর সহ একাধিক ইউনিয়নে ধানের শীষের পক্ষে ভোট চান। এছাড়া অনেক আওয়ামীলীগ নেতা প্রকাশ্যে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ায় মানুষ বিরক্ত হয়ে অন্য প্রার্থীকে ভোট দিয়েছে। বর্তমানে কালিগঞ্জ বিএনপির সামনে তিনটি প্রধান প্রশ্ন দাঁড়িয়েছে ১। বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করে তৃণমূলকে ঐক্যবদ্ধ করা সম্ভব কি না? ২। ভবিষ্যতে মনোনয়ন প্রক্রিয়ায় হাই কমান্ড সরাসরি হস্তক্ষেপ না করে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেবে কি না? ৩। বিভাজিত এই সংগঠনকে পুনর্গঠন করে আগামী দিনের লড়াইয়ে টিকে থাকা যাবে কি না? এই প্রশ্নে শেখ আলাউদ্দীন সোহেল কালিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক তিনি বলেন, ২০০৯ সালে পুলিশ নাজিমগঞ্জ থেকে আমাকে তুলে আনে। নির্মম নির্যাতনের পর মামলা দিয়ে আমাকে জেলে পাঠায়। এর পর কালিগঞ্জে কোন মামলা হলে আমাকে বাদ দেয়নি। আমরা নির্যাতনের স্বিকার হয়েও দল ছাড়িনি। আমি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়েছি, সভা সমাবেশ করেছি তার পরেও দল আমাদের অনেককে বহিস্কার করছে। কালিগঞ্জ উপজেলা বিএনপি নেতা খায়রুল আলম যিনি মাঠে থেকে মামলা হামলা মোকাবেলা করেছেন তিনি বলেন, দলীয় কোন্দল নয়, এখন সবাইকে একসাথে চলতে হবে। যারা বহিস্কার হয়েছে তারা খোদ বিএনপির নেতা কর্মী। প্রত্যেকের নামে ৫০-৬০ টি মামলা আছে। তারা পালিয়ে থেকেছে। আওয়ামীলীগের নির্যাতনে তারা দিশেহারা। কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক রোকনুজ্জামান বলেন, বহিস্কার দলীয় সিদ্ধান্তে হয়েছে। তবে এই মুহুর্তে দলের একটি সুসংহত কমিটি দেখতে চাই। তানাহলে আগামীতে আন্দোলন সংগ্রামে দলের দৈন্যতা ফুটে উটবে। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আলম বলেন -“আমরা দলীয় বিভাজন চাই না” এটি প্রতিটি ত্যাগী নেতা কর্মীর মনের কথা। আমরা আগামীতে সবাই মিলে কাজ করতে পারলে দল সুসংগঠিত হবে। কালিগঞ্জে বিএনপি এখন এক চরম বাস্তবতার মুখোমুখি। ভোটের অঙ্ক ইঙ্গিত দিচ্ছে, সঠিক সিদ্ধান্ত নিলে এই আসনেই জয় সম্ভব ছিল। কিন্তু কেন্দ্রের শৃঙ্খলা নীতি আর তৃণমূলের জনপ্রিয়তার দাবির মধ্যকার এই ভাঙন যদি দ্রুত জোড়া না লাগে, তবে তা দলটির জন্য কেবল সাংগঠনিক সংকট নয়, বরং অস্তিত্বের লড়াইয়ে পরিণত হতে পারে।

Read More »

কালিগঞ্জে নির্বাচনোত্তর সহিংসতা: অফিস দখল নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ৮

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আটজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের বাঁশতলা মোজাম মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র বলছে, নির্বাচনী কার্যালয়ের দখল ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই এই সংঘাতের সূত্রপাত। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে একই দলের দুইজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেন। তবে দলীয় ধানের শীষ প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন ডা. শহিদুল আলম। অন্যদিকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন কাজী আলাউদ্দিন। নির্বাচনে উভয়েই পরাজিত হওয়ার পর সংশ্লিষ্ট একটি নির্বাচনী অফিসের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের দাবি, শুক্রবার অফিসের চাবি হস্তান্তরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর জের ধরে শনিবার বিকেলে উত্তেজনা চরমে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একদল লোক লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে আসে। কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে নারীসহ আটজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন-আনোয়ারুল ইসলাম আকুল (৫০), আব্দুস সাত্তার (৬২), মীর শাহিনুর রহমান (৪০), শফিউল আজম (৪৮), অজিফা বেগম (২৪), নাজমা বেগম (৩৪), সাদিকুল ইসলাম (২০) ও মরিয়ম খাতুন (২৬)। আহতদের মধ্যে ছয়জনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে নতুন করে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

Read More »

কালিগঞ্জে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ২ লাখ ৫৬ হাজার ভোটার, মাঠে সেনাবাহিনী-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের কালিগঞ্জ উপজেলা প্রশাসন। একই দিনে সাধারণ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ সম্পর্কিত একটি সাংবিধানিক গণভোটও অনুষ্ঠিত হবে। কালিগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৩০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৯ হাজার ৬২ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৭ হাজার ২৪৪ জন। উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৭৯টি। এর মধ্যে পুরুষ ভোটকেন্দ্র ১০টি, মহিলা ভোটকেন্দ্র ১০টি এবং উভয় ভোটারদের জন্য ৫৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণের জন্য স্থায়ী ভোটকক্ষ রয়েছে ৪৪৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ ২৪টি, সর্বমোট ভোটকক্ষের সংখ্যা ৪৭১টি। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ৭৯ জন প্রিজাইডিং অফিসার, ৪৭১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৯৪২ জন পোলিং অফিসারসহ মোট ১,৪৯২ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। সাতক্ষীরা জেলার প্রধান রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন কালিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈনুল ইসলাম খান এবং সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহম্মেদ অপু। নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন। এছাড়াও সেনাবাহিনীর-১৩২, পুলিশ-১৯০, এসআইএফ-, বিজিবি-৬৩ ও আনসার-১০২৭ সদস্যসহ সর্বোমোট প্রায় দেড় হাজার নিরাপত্তাকর্মী মাঠে অবস্থান করছেন। কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সোহাল জুয়েল জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, সাংবাদিক ও দেশি-বিদেশি পর্যবেক্ষকরা সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট থেকে দেশ পরিচালনাকারী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা দেশের পরবর্তী সরকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Read More »

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ্দীন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন বলেছেন, “ধানের শীষে ভোট দিয়ে আমাকে আরেকবার জনকল্যাণে কাজ করার সুযোগ দিন।   বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজী আলাউদ্দীন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যা বলেন, তা বাস্তবায়ন করেন এবং সাতক্ষীরার উন্নয়নে তার বিশেষ নজর রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, “এ এলাকায় স্বাধীনতাবিরোধী একটি দল বারবার জনগণকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়ন ব্যাহত করেছে। তাদের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। তিনি আরও বলেন, ২০০১ সালের সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছেন। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, বিদ্যুৎ সংযোগসহ ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উল্লেখ করে বলেন, এ কারণেই মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে। পুনরায় নির্বাচিত হলে উপকূলীয় কালিগঞ্জে একটি ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করা হবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। কাজী আলাউদ্দীন বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ এবং কর্মসংস্থানের উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, এবারের নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে।” এ লক্ষ্যে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গড়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি। মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। এছাড়া বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা আমিনুর রহমান আমিন, জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম ও শেখ নুরুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন নেতৃবৃন্দ। জনসভায় নেতৃবৃন্দ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

Read More »

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন মাদক কারবারি পালিয়ে যেতে

Read More »

কালিগঞ্জের ৩৩ মাসেও শেষ হয়নি দুই প্রধান সড়ক ও ব্রীজ :নির্বাচনী নিরাপত্তা ও জনজীবনে ভয়াবহ শঙ্কা   

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রধান দুটি সড়ক ও সংশ্লিষ্ট দুইটি গুরুত্বপূর্ণ ব্রীজ দীর্ঘ ৩৩ মাস ধরে কার্যত অচল। তারালী ও উজিরপুর ব্রীজ এবং কালিগঞ্জ-বাঁশতলা সড়কের দেড়

Read More »

কালিগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের নবীননগর এলাকার হাবড়া নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর হবে। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি কালিগঞ্জ থানায় অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েক দিন আগের হতে পারে। এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Read More »