যশোর বিজিবি দুই চোরাকারবারিকে আটক ও তাদের কাছ থেকে ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার হয়েছে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ অভিযান চালায়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (২০ জুন) রাত দুইটার সময় যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়নের ১ নম্বর গেইটের সামনে একটি বিশেষ অভিযানিক টহল দল অভিযান চালায়। অভিযানে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩১টি স্বর্ণের বারসহ যার ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকা বলে জানানো হয়েছে। একই সঙ্গে ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের ৩টি মোবাইল ফোন এবং ৪ হাজার ৮১৫ টাকা নগদ অর্থ জব্দ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক পরীক্ষায় স্বর্ণগুলো খাঁটি বলে নিশ্চিত করা হয়। সব মিলিয়ে জব্দকৃত সম্পদের মোট বাজারমূল্য দাঁড়ায়