আমরা মুক্তিযুদ্ধকে হাজার বার শ্রদ্ধা করি, কিন্ত মুক্তিযুদ্ধকে আমরা ব্যবসা হিসেবে দেখতে চাই না

 

মাগুরা আদর্শ কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ জামাত ইসলামের আমির  ডা. শফিকুর রহমান বলেন, আমরা মুক্তিযুদ্ধকে হাজার বার শ্রদ্ধা করি, কিন্ত মুক্তিযুদ্ধকে আমরা ব্যবসা হিসেবে দেখতে চাই না। আমিও এক শহিদ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আমি বিশ্বাস করি যারা দেশের জন্য জীবন দিয়েছেন তারা কোনো দল বা কোনো পরিবারকে সিংহাসনে বসাবার জন্য জীবন দেননি। তারা জীবন দিয়ে ছিলেন পূর্ব বাংলার আপামর জনতার মুক্তির জন্য কিন্তু দুঃখের বিষয় এই যে একাত্তরের পর থেকে চব্বিশের আগস্টের পূর্ব পর্যন্ত যারা ক্ষমতায় বসে ছিলেন তারা কেউই জনগনের প্রতি সুবিচার করে নাই। বিগত কোনো সরকার বুকে হাত রেখে বলতে পারবে না যে তারা দূর্নীতি থেকে মুক্ত ছিল। ক্ষমতা পেয়ে কেউ দুর্নিতি বেশি করেছে  কম করেছে কেউ বেশি। আমরা কখনো এককভাবে সরকার গঠনের সুযোগ পাইনি সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় মাগুরা আদর্শ কলেজ ময়দান প্রাঙ্গণে মাগুরা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাঃ শফিকুর রহমান আরো বলেন,  বিগত বছরে আমাদের যে দুজন শীর্ষ দায়িত্বশীল তিনটি মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করছেন তারা কখোনই দূর্নীতির সাথে জড়িত হননি। তারা সর্বোচ্চ সচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন যা আজ সকলের কাছে স্পষ্ট। প্রচলিত জরাজীর্ণ সমাজব্যবস্থাকে বদলে ভ্রাতৃত্ব, ন্যায় ও মানবিক মূল্যবোধভিত্তিক নতুন সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও জাতিকে বিভাজন ও বিভক্ত করে একটি স্বার্থান্বেষী মহল নিজেদের সুবিধা আদায়ের চেষ্টাই করে গেছে। কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। রাজনীতিবিদের নামে কিছু চোর-বাটপার দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে এবং বিদেশের মাটিতে ‘বেগমপাড়াথ গড়ে তুলেছে। তিনি আরও বলেন, মহান আল্লাহর ইচ্ছায় আমরা যদি দেশ সেবার সুযোগ পাই, তাহলে এই দেশের সম্পদ আমানতদারিত্বের সঙ্গে ব্যবহার করা হবে। মনে রাখবেন, দেশ উন্নত হলে আপনারাও উন্নত হবেন, আর দেশ পিছিয়ে গেলে তার দায়ও আমাদেরই নিতে হবে। পথসভায় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। মাগুরা–১ আসনে আব্দুল মতিন ও মাগুরা–২ আসনে এমবি বাকেরের হাতে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট প্রদানের আহ্বান জানান। তিনি বলেন হ্যা মানে আজাদি, না মানে গোলামী। আমরা আজাদি হতে চাই গোলামী নয়। এগারো দল মানে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমাদের মায়েদের ইজ্জতের দিকে যারা বাঁকা চোখে তাকাবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। গনতন্ত্রের সৌন্দর্য রক্ষা করা হবে। সর্বপরি একটি কথা মনে রাখবেন দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। দেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব।

মাগুরা জেলা আমির ও মাগুরা দুই আসনের দলীয় মনোনীত প্রার্থী এমবি বাকের এর সভাপতিত্ব ও জেলা সেক্রেটারি সাঈদ আহমদ বাচ্চুর সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় কার্যিনর্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। । পথসভাটি ব্যাপক জনসমাগম ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবে

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন