মাদারীপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে,৭৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।জনাব ফরিদুল ইসলামের(প্রধান শিক্ষক ইউ আই সরকারি উচ্চ বিদ্যালয়)সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর মো:লুৎফর রহমান খান,অধ্যক্ষ মাদারীপুর সরকারি কলেজ। সকাল ৮ ঘটিকার সময় মনোজ্ঞ ডিসপ্লে ও কুচকাওয়াজের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা উদ্ভোদন করেন, প্রধান শিক্ষক, জনাব ফরিদুল ইসলাম। সারাদিন শিক্ষার্থীদের অসাধারণ নৈপুণ্য প্রদর্শনীর পর, বিকাল ৪ ঘটিকায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষক -শিক্ষার্থীদের অসম্ভব সুন্দর সংগীত, কবিতা ও নৃত্য পরিবেশনার মাধ্যমে এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়।অসাধারণ সাংস্কৃতিক পরিবেশনার পড়ে,বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন।




