বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানেঃ- ০৫ (পাঁচ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন গ্রেফতার

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব, মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম গতকাল ২৪/০৬/২৬ ইং তারিখ রোজ বুধবার বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ (পাঁচ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ)/মোঃ সাইফুল ইসলাম, সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ লিমন হোসেন এবং ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ কালুপুর সাকিনে (ইলিশা লক্ষীপুর লঞ্চঘাট) বন্ধ মোস্তফার খাবার হোটেলের সামনে পাকা রাস্তার উপর একজন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ২৪/০৬/২০২৬ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ১৯:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ নাহিদ (২৪), পিতাঃ- মৃতঃ হাসান ডুবাই, মাতাঃ- মোসাঃ সামসুন নাহার, সাং- হাজারীগঞ্জ ০৪ নং ওয়ার্ড, ইউপি-হাজারীগঞ্জ, থানাঃ- শশীভূষণ, জেলাঃ- ভোলাকে ০১টি নীল রঙের ব্যাগের ভিতর রক্ষিত ০৫ (পাঁচ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ  হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

test123123

test123123

test123123

test123123