একসঙ্গে দুই চিকিৎসক কন্যার গর্বিত পিতা সেনবাগের শিক্ষক টিপু স্যার

নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আঠিয়া বাড়ি গ্রামের বাসিন্দা ও কানকিরহাট কলেজের শিক্ষক জনাব টিপু স্যার একসঙ্গে দুই চিকিৎসক কন্যার গর্বিত পিতা হওয়ায় এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সম্প্রতি তাঁর দ্বিতীয় কন্যা নওগাঁ সরকারি মেডিকেল কলেজ থেকে সফলতার সঙ্গে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তাঁর জ্যেষ্ঠ কন্যাও কৃতিত্বের সঙ্গে এমবিবিএস সম্পন্ন করে বর্তমানে কুমিল্লায় চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন।
একই পরিবারের দুই কন্যার চিকিৎসক হওয়ার এ অর্জন সেনবাগবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা তাঁদের এই অসাধারণ সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সেনবাগবাসীর প্রত্যাশা, নবীন দুই চিকিৎসক তাঁদের জ্ঞান, দক্ষতা ও মানবিকতা দিয়ে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কর্মজীবনের সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ চ্যাম্পিয়ন ভারতের সহাম দে

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায়

বাবুগঞ্জে উপজেলা সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বারোপ

বরিশালের বাবুগঞ্জে কোডেকের উদ্যোগে উপজেলা সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বিসিএস ক্যাডার পরিচয়ে প্রতারণা: তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দিনাজপুরে যুবক আটক

কখনো পুলিশ ক্যাডার, কখনো প্রশাসন ক্যাডারের কর্মকর্তা—এমন নানা ভুয়া পরিচয়