কিশোরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ শামীম (৩৫), মনির (৩৫) ও গোলাম রাব্বানী (২৭) নামে তিনজনকে আটকের পর মোবাইল কোর্টে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও রাহুল ঘোষ পলাশ পৃথক মোবাইল কোর্টে তাদের এই দণ্ড দেন।
দণ্ডিত তিনজনের মধ্যে শামীম কিশোরগঞ্জ সদর উপজেলার চিকনিরচর গ্রামের আব্দুল আলীর ছেলে, মনির একই গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং গোলাম রাব্বানী জেলা শহরের পূর্ব তারাপাশা এলাকার পেনু মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে ২ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ শামীম, মনির ও গোলাম রাব্বানীকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও রাহুল ঘোষ পলাশ এর নিকট প্রসিকিউশন দায়ের করেন।
মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও রাহুল ঘোষ পলাশ তিনজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন