কুমিল্লার মুরাদনগরে ইয়াবাসহ গ্রেফতার ২

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে উপজেলার ১২নং রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের বাখরাবাদ এলাকার বালুর মাঠ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত্রীকালীন টহল ও মাদক উদ্ধার অভিযানের সময় এসআই নাহিদ হাসানের নেতৃত্বে একটি দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানে মোঃ রিগান মিয়া (৩৬) ও ইমা আক্তার (৩০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
এ সময় রিগান মিয়ার কাছথেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ইমা আক্তারের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় কুমিল্লা জেলা এর বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই রিয়াজুল মোস্তফার নিকট অর্পণ করা হয়েছে।
বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন