আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলাধীন ২নং সাদুল্লাপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা জমে উঠেছে। আনুষ্ঠানিক ভাবে প্রচারণা ও জনসংযোগ শুরু করেছেন, বিএনপি মনোনীত প্রার্থী-উপজেলা যুবদলের আহ্বয়ক, বিএনপির দুঃসময়ের কান্ডারী, গোপালগঞ্জ ০৩ আসনের সাংসদ জননেতা এসএম জিলানীর আস্থাভাজন, পরীক্ষীত যুবনেতা বাবু রঞ্জন মল্লিক। তিনি দারে দারে গিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলে সকলের দোয়া ও সমর্থন কামনা করছে। বিপদ-আপদে পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করছেন।রঞ্জন মল্লিক বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর সামভাব্য প্রতিদন্ধি হতে পারে শ্রী হরিপদ ঘরামী, অখিল ওঝা সুব্রত বাড়ৈ,বিশ্বজিৎ ওঝা। তিনি আগামী নির্বাচনে সকলের ভোট, আর্শীবাদ ও সমর্থন কামনা করেন।




