গলাচিপায় মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া হিন্দু পাড়া এলাকায় ইন্দ্র ভুষন মিত্র এর ছেলে কাজল কান্তি মিত্র(বিপ্লব মাস্টার) ও আরো কয়েক জনকে নিয়ে গত ১৭ ফেব্রুয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজে ও কিছু প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, এই সংবাদ অপপ্রচারে নিন্দা ও প্রতিবাদে জানান তারা। ১৯ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় গলাচিপা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে বলেন প্রতিপক্ষের সাথে বহুদিন যাবত পৈত্রিক ওয়ারিশ জমাজমি নিয়ে বিরোধ চলে আসছে। কিছু দিন আগে সরকারি খাল খননের কাজ শুরু হলে ভেকু প্রবেশের জন্য ভেকু চালকের অনুরোধে বেড়া কেটে ভেকু প্রবেশের অনুমতি দেয়া হয় এবং ভেকু প্রবেশের পর বেড়াটি বন্ধ করে দেয়া হয়। নিউজে যে রাস্তার কথা বলা হয়েছে তা সঠিক নয় বলে দাবী করেন ভুক্তভোগীরা। তারা আরো বলেন এখানে কোন রাস্তা ছিলোনা। প্রতিপক্ষরা রাতের আধারে জোর করে পৈত্রিক রেকর্ডিয় মালিকানা সম্পত্তিতে লোকজন নিয়ে মাটি কেটে রাস্তা তৈরি করে। গত ২০২৩ ও ২০২৪ সালে ইউনিয়ন পরিষদ ও গলাচিপা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে গলাচিপা থানা থেকে সরেজমিনে গিয়ে তদন্ত করেছেন এবং সকলকে শান্ত থাকার কথা বলেন। ভুক্তভোগীরা হলেন সুশান্ত মন্ডল, উত্তম মন্ডল গং, দেবদুলাল ভাট গং, অমৃত হওলাদার গং, স্বপন ছৈদ্দাল, সহ আরো অনেকে। এবিষয়ে ভুক্তভোগীরা আইনের কাছে সহোযোগিতা কামনা করেন এবং তদন্ত সাপেক্ষে সঠিক ও সুষ্ঠু সমাধান প্রার্থনা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে