গলাচিপায় রাস্তায় পলিথিন মোড়ানো নবজাতক শিশুর লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় কার্টুনের মধ্যে পলিথিন মােড়ানাে নবজাতকের লাশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সােমবার  রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আমখােলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের বাদুরা বাজার সংলগ্ন আকন বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে সুরাতহাল রিপাের্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন বলে নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মাে. ইমতিয়াজ আহমেদ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,  সােমবার  রাত সাড়ে ১০টার দিকে গলাচিপা উপজেলার বাদুরা বাজারের আকন বাড়ির সামনে স্থানীয় জনগণ কার্টুনের মধ্যে পলিথিন মােড়ানা নবজাতকের লাশ পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা গলাচিপা থানার পুলিশকে সংবাদ দেয়। পুলিশ নবজাতকের  লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয় গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাে. ইমতিয়াজ আহমেদ বলেন, নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপার আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাসিকের ২,৬২১ কোটি টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা রাজস্ব আয় বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ গড়ার অঙ্গীকা

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২

বালাইনাশক ব্যবহারে সচেতন হোন, নিরাপদ কৃষিই আমাদের অঙ্গীকার ইনতেফার উদ্যোগে কৃষকদের মাঝে সেফটি সামগ্রী বিতরণ

“বালাইনাশক ব্যবহারে সচেতন হোন, নিরাপদ থাকুন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে