খুলনা গিলাতলা সৃষ্টিশীল মডেল স্কুল কর্তৃপক্ষের ইফতার মাহফিল অনুষ্ঠিত। শনিবার সৃষ্টিশীল মডেল স্কুল ভবনে স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে উপস্থিত ছিল শিরোমনি মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন , স্কুলের শিক্ষক- শিক্ষিকা বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সৃষ্টিশীল মডেল স্কুলের সহকারি শিক্ষক মোঃ তানভীর হাসান ।




