যশোরের বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি করে। এতে বলা হয় ২৪ জানুয়ারি সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৩ টা সময় পর্যন্ত শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তা বজায় রাখার সার্থে বাঘারপাড়া উপজেলার চৌরাস্তা মোড়, স্বর্ণ পটি মোড় সহ আশপাশের সড়ক গুলোতে সব ধরণের মিছিল মিটিং সভা সমাবেশ এবং যে কোন ধরণের দেশীয় অস্ত্র, লাঠি সোটা ব্যাবহার সংরক্ষণ সরবরাহ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জারি কৃত আইন অমান্য কারিদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। তবে কি কারণে হঠাৎ এই ১৪৪ ধারা জারি হলো তা স্পষ্ট ভাবে বলা হয়নি ।




