ঘোড়াঘাটের কৃতি সন্তান ও লন্ডনের সাবেক ডেপুটি মেয়র লুৎফা বেগমের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটের এক কৃতি সন্তান লন্ডনের সাবেক ডেপুটি মেয়র মোছাঃ লুৎফা বেগমের সংবর্ধনা দেয়া উপলক্ষে এক আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়ামে এক কৃতি সন্তান মোছাঃ লুৎফা বেগমের সংবর্ধনা দেয়া উপলক্ষে এক আলোচনা সভা হয়। এতে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আব্দুল আল মামুন কাউসারের সভাপতিত্বে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাটের কৃতি সন্তান লন্ডনের সাবেক ডিপুটি মেয়র লুৎফা বেগম।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সের কর্মকর্তা জাহেদুল ইসলাম, এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা গোলাপ সমিতির সভাপতি মোছাঃ লায়লা বানু ওরফে ডেইজি খানম,সমিতির সাধারন সম্পাদক মোছাঃ সেলিনা বেগম এবং নাজমা সুলতানাসহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,মোঃ সানোয়ার খান সানু। সভায় এই কৃতি সন্তানকে সংবর্ধনা সরুপ ক্রেষ্ট প্রদান করা হয়েছে। তিনি তার জীবনের বেশীর ভাগ দেশের বাইরে রাজনৈতিক ও সামাজিক কাজে লিপ্ত ছিলেন বলে জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া