চকরিয়ায় আধুনিক বার ভবন নির্মাণ ও মামলাজট নিরসনের আশ্বাস আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে আব্দুল্লাহ আল ফারুক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চকরিয়া–পেকুয়া আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক চকরিয়ায় কর্মরত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় চকরিয়া সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণের বার মিলনায়তনে আয়োজিত এ সভায় তিনি বলেন, “আইনজীবীরা সমাজের নির্যাতিত ও বঞ্চিত মানুষের পরম বন্ধু। যে কেউ অন্যায়ের শিকার হলে আইনজীবীরাই আইনের আশ্রয়ে ন্যায়ের পক্ষে দাঁড়ান।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে চকরিয়ায় একটি পূর্ণাঙ্গ ও আধুনিক বার ভবন নির্মাণ করা হবে। একই সঙ্গে দীর্ঘদিনের মামলাজট নিরসনে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে উন্নীতকরণ এবং প্রয়োজনীয় সংখ্যক ট্রায়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
আব্দুল্লাহ আল ফারুক বলেন, “দ্রুত বিচার নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন ও জনবল বৃদ্ধি জরুরি। আইনজীবীদের সহযোগিতা ছাড়া একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।”
মতবিনিময় সভায় চকরিয়া অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের সিনিয়র আইনজীবীসহ শতাধিক আইনজ্ঞ উপস্থিত ছিলেন। সভায় আইনজীবীরা বিচার ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং প্রার্থীর ঘোষিত পরিকল্পনার প্রতি সমর্থন জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া