চান্দিনা উপজেলা ভূমি অফিসে ঘুষের অভিযোগ, ক্ষুব্ধ সেবাগ্রহীতারা

কুমিল্লার চান্দিনা উপজেলা ভূমি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না এমন গুরুতর অভিযোগ উঠেছে।
এক ভুক্তভোগী ২৬ (ফেব্রুয়ারি) সাংবাদিকদের জানান, নামজারি, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন সেবার জন্য নির্ধারিত সরকারি ফি দেওয়ার পরও অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। ভুক্তভোগীর ভাষ্য, সব কাগজপত্র ঠিক থাকার পরও নানা অজুহাতে ফাইল আটকে রাখা হয়।
পরে দালালের মাধ্যমে জানানো হয়
টাকা দিলে দ্রুত কাজ হবে। স্থানীয় আরও কয়েকজন সেবাপ্রার্থী অনানুষ্ঠানিকভাবে একই ধরনের অভিযোগ করেছেন। তাদের দাবি, অফিসে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে, যারা সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করছে।
এদিকে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন