জয়পুরহাট এ আজব এক শখের অধিকারী আলামিন। মানুষের বিভিন্ন ধরনের শখ থাকে । যেমন:- বাইক, কার, ছবি তোলা, বিভিন্ন দর্শনীয় জায়গাতে ঘুরে বেড়ানো আরও ইত্যাদি ইত্যাদি । কিন্তু আলামিনের শখ একটু ভিন্ন । আলামিনের একজন বাস প্রেমী । বাস প্রেমী মানে ৬ চাকার বড় বাসের ছবি তোলার শখ । ২০২২ সাল থেকে রাস্তায় দাড়িয়ে বাসের ভিডিও করতো, সেটার জন্য অনেকের কাছে থেকে অনেক কথা শুনতে হয়েছে । ধরতে গেলে এটা তার অনেক দিনের শখ ! একদিন সে ভাবলো আমার শখ দিয়ে যেন মানুষের একটু হলেও উপকার হয় সেই থেকে ২০২৪ সালের ১৯ ই জুন একটা ফেসবুক গ্রুপ খুললো আর বাসা যেহেতু জয়পুরহাট । জেলার নাম যেহেতু জয়পুরহাট এজন্য গ্রুপের নাম ও দিলো জেলার নামানুসারে “জয়পুরহাট বাস জোন”। এই বাস লাভার গ্রুপে জয়পুরহাটের এমন কোনো বাস নাই যেটার ভিডিও নাই তাদের গ্রুপে । ঘন্টার পর ঘন্টার হাইওয়ে রাস্তায় বাসের ভিডিও করায় আলামিনের আজব শখ । আলামিন বলেন, প্রথমে যে বাসের ভিডিও গুলো দিতাম তারপর ধীরে ধীরে এখন আমার গ্রুপে মানুষজন বাস সংক্রান্ত বিভিন্ন তথ্য চেয়ে পোস্ট করে । এভাবে ২০ হাজার মানুষের একটা কমিউনিটি তৈরি হয়ে গেছে ।
তারপর থেকে আমরা মানুষজনকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করে থাকি ।
আল আমিন সরকার শাকীল
অ্যাডমিন (জয়পুরহাট বাস জোন)




