দ্বীপ জেলা ভোলায় আজ ১৬ জুলাই ২০২৬ খ্রি. জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষ্যে ভোলা জেলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) ও ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান মহোদয়।
এ সময় ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের মহান আত্মত্যাগকে বিনম্র চিত্তে স্মরণ করছি।
মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল শহীদদের জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করুন। (আমিন)