বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়কের বিরুদ্ধে এক নারীকে মারধর ও অর্থ দাবির অভিযোগ

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদের বিরুদ্ধে এক গৃহকর্মী নারীর কাছ থেকে অর্থ দাবি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নারীর নাম মোসাম্মৎ সিমা আক্তার, স্বামীর নাম অপু, শ্বশুরের নাম কামাল মিস্ত্রি, তজুমদ্দিন সরকারি কলেজ সংলগ্ন তার স্বামীর বাড়ি । ভুক্তভোগী নারীর দাবি, পারিবারিক বিরোধের কারণে তিনি সাইদুল হক মুরাদের শরণাপন্ন হন। তার ভাষ্য অনুযায়ী, স্বামীর দ্বিতীয় বিয়ের পর দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন। এ সময় সাইদুল হক মুরাদ তাকে নিজের বাসায় কাজ করার প্রস্তাব দেন এবং তার স্বামীর সঙ্গে বিরোধ মীমাংসার আশ্বাস দেন। তবে এর বিনিময়ে এক লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, তিনি অর্থ দিতে অস্বীকৃতি জানিয়ে বাসার কাজ ছেড়ে দেন। পরে বাসার চাবি বুঝিয়ে দিতে গিয়ে নিজের বকেয়া পারিশ্রমিক চাইলে সাইদুল হক মুরাদ ও তার সহযোগীরা তার ওপর শারীরিক হামলা চালান। তার দাবি, এ সময় তাকে চড়-থাপ্পড় মারা হয় এবং তলপেটে আঘাত করা হয়।
এ ঘটনায় তিনি তজুমদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান। তার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রভাব খাটিয়ে আইনগত ব্যবস্থা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
এ বিষয়ে সাইদুল হক মুরাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী নারী ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর প্রতি আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

test123123

test123123

test123123

test123123