ত্রয়োদশ সংসদ নির্বাচন -খেলা হবে সমানে সমান

  ভোলার লালমোহনে নির্বাচনী সহিংসতায় রমাগঞ্জে বিএনপির সাথে বিডিপি’র সমানে সমানে পাল্লা দিয়ে উভয়েই ১০০ নাম্বার পেয়ে পাশ করেছে। এরপর ধলিগৌরনগর হাজির হাট। কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। সবাই ভেবেছিল পৌরসভায় ধানের শীষ বারো আনি আর ফুলকপি চার আনি। পৌরসভায় বিডিপি নামতেই পারবেনা। কারন ১নং ওয়ার্ডে আওয়ামী লীগের উপজেলা কোষাধ্যক্ষ হাজী জুলফিকার মিয়াসহ অনেক জুলফিকার (তলোয়ার) রয়েছে তাদের। কিন্তু গতকাল ১১নং ওয়ার্ডে জনসংযোগ কালে বিএনপির একটিগ্রুপ বিডিপির কর্মীদের ধাওয়া দেয়। এতে জামায়াত ও বিডিপির কর্মীরা উল্টে দাঁড়িয়ে দৌড়ানি দেয়। জানা গেছে এই শক্তির পিছনে ভূমিকা রাখে আওয়ামী লীগের উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বর্তমানে জামায়াতে ইসলামীর কর্মী মুখলেস বকসী। এখানেও এখন সমানে সমান। এ বিষয়ে আমার মুরুব্বি ফয়জুল করিমের বাপে বলেন, দারুনতো মুখলেস! খেলছে ভালো। যুদ্ধ হবে তোরপালে! তোরপালে!

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন