দশমিনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই(২) শ্রমিক নিহত এবং আহত পাচ(৫) জন

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিদ্যুৎ স্পর্শে দুই শ্রমিক নিহত হয়েছেন।

১৩জুন( শনিবার) বিকালে উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। আহতরা দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন আছে ।

জানা গেছে, ঘটনার দিন উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামের শানু হাওলাদারের বাড়িতে শ্রমিকরা গভীর নলকূপ স্থাপনের কাজ করছিলেন।

এসময় গভীর নলকূপের কাজের ব্যবহৃত শ্রমিকদের হাতে থাকা একটি লোহার পাইপ অসাবধানতাবশত বিদ্যুতের খুটির তারে গিয়ে লাগে। এতে বিদ্যুৎ স্পর্শ হয়ে শ্রমিকরা গুরুতর আহত হন।
আহতদের মধ্যে উপজেলার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের রোশন আলী প্যাদার ছেলে মো. বেল্লাল হোসেন ও মো. ইউসুফ নামে দুই শ্রমিক মারা যান। নিহতদের মধ্যে মো. ইউসুফের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে। এ ঘটনায় আহত আরও পাচ জন শ্রমিক দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

দশমিনা থানার ওসি মো. আতিকুল ইসলাম বলেন,এ বিষয় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন