দাঁড়িপাল্লা বিজয়ী হলে সিলেটে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে: হাবিবুর রহমান

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর এবং সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সাম্য ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা বিজয়ী হলে সিলেটে কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন করা হবে।
রোববার সকালে সিলেট নগরীর শাহপরান (র.) থানা এলাকায় দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগকালে তিনি বলেন, শাহপরান (র.) এলাকা সিলেট সিটির অন্তর্ভুক্ত হলেও এখানকার মানুষ এখনো সাপ্লাই পানি ও অন্যান্য মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যের কারণে এলাকাগুলো অনুন্নত রয়ে গেছে। নির্বাচিত হলে এসব এলাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যকর উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, অতীতে অনেক জনপ্রতিনিধি এলেও জনগণের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। এখন পরিবর্তনের সময় এসেছে। দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি সুবিচার, সাম্য ও ন্যায়ের প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করলে দ্রুত সময়ের মধ্যে উন্নয়নমূলক কাজ শুরু করা হবে।
গণসংযোগ উপলক্ষে শাহপরান (র.) গেইট থেকে মাজার পর্যন্ত প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। পরে শাহপরান (র.) এলাকা ও রবিরবাজারে গণসংযোগ করা হয়। এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
গণসংযোগে উপস্থিত ছিলেন শাহপরান (র.) থানা জামায়াতের আমীর শামীম আহমদ, নায়েবে আমীর মাওলানা ফয়জুর রহমান, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ জামায়াত, শিবির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ