দিনাজপুরে সেন্ট যোসেফস্ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নতুন প্রজন্মের দীপ্ত পা, ক্রীড়াঙ্গনে জয়ের গান গা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের প্রাচীন ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট যোসেফস্ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। সেন্ট যোসেফস্ স্কুলের প্রধান শিক্ষক সিস্টার রীনা লিলিয়ান গমেজ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল করিম চৌধুরী। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আহ্বায়ক অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মামুর, অত্র বিদ্যালয়ের প্লাটিনাম জুবলির প্রাক্তন শিক্ষার্থী সভাপতি প্রাক্তন শিক্ষার্থী  এ.কে. এম মেহেবুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বাবু, আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর, সেন্ট যোসেফস কনভেন্টের সুপিরিওর ও প্রাক্তন প্রধান শিক্ষক সিস্টার হেলেন গমেজ, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি কমিটির আহ্বায়ক সিস্টার কুমইডিয়া।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন