জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের মাতারপাড়া এলাকায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংস্থা ‘দোস্থ এইড বাংলাদেশ’। শনিবার (৭ মার্চ) মাতারপাড়া হাসনা মফিজ উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েকশ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। ইফতারের পূর্ব মুহূর্তে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা রমজানের শিক্ষা ও আর্তমানবতার সেবায় দোস্থ এইড বাংলাদেশের নানাবিধ কার্যক্রমের প্রশংসা করেন। এসময় মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
দোস্থ এইড বাংলাদেশের প্রতিনিধিরা জানান, কেবল ইফতার মাহফিল নয় বরং সামাজিক দায়বদ্ধতা থেকে তারা দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে তাদের কার্যক্রম আগামীতে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ইফতার মাহফিলটি স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও সম্প্রীতির আমেজ তৈরি করেছে।




