নারীদের উচ্চ শিক্ষা জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত

একটি শিক্ষিত মেয়ে শুধু একজন ব্যক্তি নয়; তিনি একটি শিক্ষিত পরিবার, একটি সচেতন সমাজ এবং একটি সমৃদ্ধ জাতির ভিত্তি। তাই নারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, এটি জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত।

 

দারিদ্র্য,অল্প বয়সে বিয়ে,সামাজিক কুসংস্কার,নিরাপত্তাজনিত উদ্বেগ, যাতায়াতের সমস্যা,উচ্চশিক্ষার ব্যয় এবং অভিভাবকদের অনীহা,এসব কারণে অনেক মেধাবী ছাত্রী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

 

শনিবার (১৮ জুলাই) বিকেলে খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে শিক্ষা-সংস্কৃতির অগ্রণী জনপদ পটিয়ার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানগণের সাথে “নারীদের উচ্চ শিক্ষা গ্রহণে সমস্যা ও প্রতিকার “শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,আল আরাফাহ ইসলামি ব্যাংক পিএলসির এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি মো: ফোরকান।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক,ধলঘাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন,খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন,উপাধ্যক্ষ হাসিনা খানম, অধ্যাপক অভিজিত বড়ুয়া মানু,

সহকারী অধ্যাপক ভগিরথ দাশ।

প্রধান শিক্ষকদের মধ্যে এটিএম তোহা,শ্যামল দে,মো: ইউসুফ, মো:ইরফান,কামাল উদ্দীন, অমিতাভ দত্ত,খোরশেদ আলম,কামাল উদ্দীন তালুকদার,সজিত দত্ত,শেখর দাশ গুপ্ত, মোহাম্মদ আবু জাফর,জসিম উদ্দিন চৌধুরী,মোহম্মদ আবদুল শুক্কর,বিনীতা রায় চৌধুরী, সুনিল কুমার বড়ুয়া, মোহাম্মাদ আবদুল মান্নান,আহমদ কবির,মুহামমদ ইসহাক,মোহাম্মদ সেলিম।

 

এসময় বক্তরা আরো বলেন,বিদ্যালয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি, অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, ঝরে পড়া শিক্ষার্থীদের খোঁজ নেওয়া, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ নিশ্চিত করা এবং নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

 

একজন ছাত্রী যেন এসএসসি বা এইচএসসির পর পড়াশোনা বন্ধ না করে, বরং বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে পারে সে লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত বদিউজ্জামান লস্কর

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে জনাব