নেছারাবাদে দুর্ধর্ষ সন্ত্রাসী পরিতোষ মিস্ত্রি গ্রেপ্তার

নেছারাবাদে গতকাল ২৬ জানুয়ারী, বিকাল ৩.৩০ টার দিকে নেছারাবাদ আর্মি ক্যাম্প যৌথ অভিযান চালায় এবং পুলিশের সহায়তায় দুর্ধর্ষ সন্ত্রাসী পরিতোষ মিস্ত্রি (৬৩) কে গ্রেপ্তার করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।
‎নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রের ভিত্তিতে দীর্ঘদিনের পলাতক এর অবস্থান নিশ্চিত হন যৌথ বাহিনী। তারা জানতে পারেন, তার কাছে প্রাণঘাতী অস্ত্র (রিভলভার, শটগান ও গোলাবারুদ) রয়েছে। ​থানায় তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। এলাকায় সন্ত্রাস ও জনমনে ভীতি সৃষ্টি করাই ছিল তার কাজ। এমনকি পূর্বে সে ধারালো অস্ত্র দিয়ে এক পুলিশ সদস্যকে আহত করেছিল।
‎​জিজ্ঞাসাবাদের পর, উক্ত পলাতক ক্যাম্প কমান্ডারের কাছে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে এবং অস্ত্রধারী অন্যান্য ব্যক্তিদের নাম নিজমুখে প্রকাশ করেছে। পরবর্তীতে তাকে কারাগারে পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় সেনা ক্যাম্প থেকে ক্যাম্প আরও অভিযান পরিচালনা করবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন