আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মোঃ আব্দুস সালামের ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছে বালিয়াডাঙ্গী উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার ২৮ জানুয়ারি দিনভর পাড়িয়া বাজারসহ আশপাশের এলাকায় এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। প্রচারণায় অংশ নিয়ে নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডা. মোঃ আব্দুস সালামের পক্ষে ভোট প্রার্থনা করেন।
প্রচারণা চলাকালে ১নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন,
“ডা. মোঃ আব্দুস সালাম একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। এলাকার উন্নয়নের স্বার্থে সবাই ধানের শীষ প্রতীকে ভোট দেবেন বলে আমরা আশাবাদী।”
এ সময় ১নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান বলেন,
“ঠাকুরগাঁও-২ আসন থেকে ডা. মোঃ আব্দুস সালাম নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।”
নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং সাধারণ মানুষের ইতিবাচক সাড়া পেয়ে উৎসাহ প্রকাশ করেন বিএনপি নেতৃবৃন্দ। তারা জানান, আগামী দিনগুলোতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরও জোরদারভাবে নির্বাচনী প্রচারণা চালানো হবে।




